× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে ১ হাজার ২০০ পরিবারের মধ্যে কোস্ট গার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৭:৫৮ পিএম

সেন্টমার্টিনে ১ হাজার ২০০ পরিবারের মধ্যে কোস্ট গার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে সেন্টমার্টিন হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় দুই দিনের এ কর্মসূচি।

কোস্ট গার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসীদের মাঝে দুই দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবারে দ্বীপবাসীদের মাঝে বিভিন্ন খাদ্যসমগ্রী প্রাদান করেছে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন। এই কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মো. আশরাফুল আলম, স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেফটেন্যান্ট মো. মিজানুল হক ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে ১ হাজার ২০০ পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা