কক্সবাজার অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৬:০৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৭:৫৮ পিএম
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে সেন্টমার্টিন হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় দুই দিনের এ কর্মসূচি।
কোস্ট গার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসীদের মাঝে দুই দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবারে দ্বীপবাসীদের মাঝে বিভিন্ন খাদ্যসমগ্রী প্রাদান করেছে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন। এই কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মো. আশরাফুল আলম, স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেফটেন্যান্ট মো. মিজানুল হক ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে ১ হাজার ২০০ পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হবে।