× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় লুট হওয়া ২৮ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২০:১৯ পিএম

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করে আনসার ভিডিপি সদস্যরা। প্রবা ফটো

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করে আনসার ভিডিপি সদস্যরা। প্রবা ফটো

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি সদস্যরা। লুট হওয়ার পর থেকে অব্যাহত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১২ আগস্ট) আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এ তথ্য জানান।

কুমিল্লা আনসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগাজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়।

রাশেদুজ্জামান জানান, তারা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়, ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অস্ত্রগুলো সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে।

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লা নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা