ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৭:১৯ পিএম
রবিবার দুপুরে বজ্রপাতে নিহতদের মরদেহ দেখতে ভিড় জমায় এলাকাবাসী। প্রবা ফটো
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে বজ্রপাতে রানীশংকৈলে মা-মেয়ে এবং হরিপুরে এক যুবকের মৃত্যু হয় ।
মৃতরা হলো হোসেনগাঁও ইউনিয়নের উষধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা ও তার মেয়ে সাথী আক্তার এবং যাদুরাণী পশ্চিম কলেজপাড়া এলাকার নওসাদ আলীর ছেলে আলিম।
সৈয়দ আলী বলেন, রবিবার দুপুরে আমার স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তার বাড়ির পাশে ধানক্ষেতে নিরানী দিচ্ছিল । হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে হরিপুরের যুবক আলিমের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় বলে জানা গেছে।