প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৪:২০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ এনডিসিকে নিয়োগ পদোন্নতি ও পেষণ অনুবিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে এ পদে নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করা হয়।
আব্দুর রউফ জনপ্রশাসনের আইন অনুবিভাগে কর্মরত ছিলেন। প্রশাসনে নিয়োগ, পদোন্নতি, বদলি, পেষণ, ওএসডি- এসব কার্যক্রম এপিডি অনুবিভাগ থেকে হয়ে থাকে।