× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূরুঙ্গামারীতে পরিমাণে কম দেওয়ায় তেল পাম্প বন্ধ করল শিক্ষার্থীরা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম

শুক্রবার রাতে মেসার্স সাহা ফিলিং স্টেশনে এসে অভিযোগের সত্যতা যাচাই করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রবা ফটো

শুক্রবার রাতে মেসার্স সাহা ফিলিং স্টেশনে এসে অভিযোগের সত্যতা যাচাই করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রবা ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে মেসার্স সাহা ফিলিং স্টেশন নামে একটি জ্বালানি তেলের পাম্প বন্ধ রাখতে বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রির সময় পরিমাণে কম দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে তেল নিতে সাহা ফিলিং স্টেশনে যায়। তেল নেওয়ার পর পরিমাণে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানায়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে ২ দশমিক ২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩ দশমিক ৫৬ টাকার তেল কম পান। এ সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারীর সমন্বয়ক সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় তারা। পরে ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলা হয়।

সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, শুক্রবার থেকে আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে পৌঁছেছে। তেলের লেভেল নিচে নেমে যাওয়ায় মাপে সামান্য তারতম্য হচ্ছে। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। 

এর আগে পরিমাণে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে কয়েক দফা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা