নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ২২:১১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ২২:১৫ পিএম
চার দিন পর শুক্রবার (৯ আগস্ট) বিকাল থেকে নওগাঁ সদর মডেল থানাসহ ১১ থানা সচল হতে শুরু করেছে। এদিন বিকালে শহরে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যদের যৌথভাবে টহল দিতে দেখা গেছে। পুলিশের টহল ও ধানা সচল হবার খবরে জেলার জনমনে আতংক কেটে যাবার পাশাপাশি স্বস্থি ফিরে আসছে।
নওগাঁর অতিরিক্ত পলিশ সুপার গাজিউর রহমান জানান, শুক্রবার বিকাল থেকেই পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়ে সেনাবাহিনীর সঙ্গে জেলার বিভিন্ন যৌথ টহলে নেমেছে। ইতোমধ্যে সকাল থেকে জেলার ১১টি থানা সচল হয়েছে। থানায় এখন নিয়মিত মামলা, সাধারণ ডায়েরি ও অভিযোগ গ্রহণ করা হচ্ছে।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নওগাঁয় পুলিশের টহল ও ধানা সচল হবার খবরে জেলার জনমনে আতংক কেটে যাওয়ার পাশাপাশি স্বস্থি ফিরে আসছে।