× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষেতের মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

যশোর সংবাদদাতা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ০৮:৩৭ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ০৮:৪৭ এএম

উদ্ধারের পর বিজিবির হেফাজতে স্বর্ণ।

উদ্ধারের পর বিজিবির হেফাজতে স্বর্ণ।

যশোরের শার্শায় মরিচ ক্ষেতের মাটি খুঁড়ে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ ক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।

এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে থামতে বলা হলে দ্রুত পালিয়ে যান তারা। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি ব্যাগ পাওয়া যায়। এর মধ্যে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের এ স্বর্ণের বাজারমূল্য আনুমানিক  ৮ কোটি ৩৫ লাখ টাকা।

এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চৌগাছা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা