× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ০৮:২৭ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ০৯:২৬ এএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

ফরিদপুরের চরভদ্রাসনে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

মৃত জয়গুন বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী রাসেল খানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জানালা দিয়ে ওই গৃহবধূকে নিজের থাকার ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

গৃহবধূর শ্বশুর আব্দুল জব্বার খান জানান, জয়গুন খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল। তার স্বামী রাসেল প্রায় ৩ মাস আগে সৌদি আরব যান।

চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা