× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ডিসি-এসপি ও সেনাবাহিনীর থানা পরিদর্শন, কার্যক্রম শুরু

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৬:০৩ পিএম

জয়পুরহাটে ডিসি-এসপি ও সেনাবাহিনীর থানা পরিদর্শন, কার্যক্রম শুরু

জয়পুরহাট সদর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। 

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা লেফট্যান্যান্ট কর্ণেল জুবায়ের প্রমুখ।

পরিদর্শন শেষে এক ভুক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের এক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব। সেনাবাহিনী সকল উপজেলায় যাচ্ছে। এই কয়দিনে যা হয়েছে সেসব বিষয়ে মানুষ গিয়ে থানায় অভিযোগ জানাতে পারে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হয়েছে জয়পুরহাট সদর থানা। গত ৫ আগস্ট বিকালে তারা থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে এই থানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা