× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

চাঁদাবাজ-লুটপাটকারী বিএনপির হলেও ছাড় নেই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২৩:০৯ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২৩:১৪ পিএম

চাঁদাবাজ-লুটপাটকারী বিএনপির হলেও ছাড় নেই

চাঁদাবাজ-দখলদার ও লুটপাটকারীরা বিএনপির কেউ হলেও তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুর ভাংতিপাড়া এলাকায় মন্দির পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

নিপুণ রায় বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের বিজয় নস্যাৎ করা যাবে না। অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে। এই সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ যেন কোনোভাবেই সহিংসতায় জড়াতে না পারে। কেউ কোনো ধ্বংসাত্মক ও উসকানিমূলক কাজ করলে তাকে আইনের হাতে তুলে দেবো।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেত্রী বলেন, ‘আপনাদের নেত্রী পালিয়েছে কিন্তু আমরা দেশে আছি। যারা অপরাধ করেননিÑ তারা সমস্যা মনে করলে, নিরাপত্তাহীনতায় ভুগলে আমাদের জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের নিরাপত্তা দিতে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক ঈশা খান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা, জুয়েল মোল্লা,  রিফাত মোল্লাসহ অনেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা