× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে আগুনে পুড়লো ৭টি বসতঘর

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৩ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৬ পিএম

বুধবার রাত সাড়ে বারোটার দিকে শহরের টিএন্ডটি রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবা ফটো

বুধবার রাত সাড়ে বারোটার দিকে শহরের টিএন্ডটি রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবা ফটো

রাঙামাটিতে আগুনে ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।  

বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে শহরের টিএন্ডটি রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে পানির সমস্যা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে ঘটনাস্থলের পাশে একটি ছোট ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূতপাত। এতে আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা