বগুড়া অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৪:২৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৪:৩০ পিএম
অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। প্রবা ফটো
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ও প্রতিষ্ঠানের সভাপতি আবদুর রাজ্জাক।
পুলিশের এ কর্মকর্তা জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় অধ্যক্ষ মোস্তফা কামাল নিজেই পদত্যাগ করেছেন।
এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা অধ্যক্ষসহ তার বিভিন্ন অপকর্মে সহায়তাকারী শিক্ষকদেরও পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষ পদত্যাগ করার ঘোষণা দেন।