× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

রাজনৈতিক সংগঠনগুলোকে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ২০:০১ পিএম

বুধবার বিকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

বুধবার বিকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

কোনো রাজনৈতিক সংগঠন চলমান পরিস্থিতির সুযোগ নিতে এলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বেলা তিনটার দিকে  বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। বান্দরবানসহ সারা দেশে দুর্বৃত্তের হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী পতাকা হাতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীর সাইমা রহমান সাইন, প্রধান সমন্বয়ক খালেদ বীন নজরুল, সহসমন্বয়ক জমির উদ্দিন, মিসবাহ উদ্দিন, হাবিব আল মাহমুদসহ সমন্বয়ক নেতারা ।

বক্তারা বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে দেশ স্বাধীন হয়েছে। দেশের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। কিন্তু স্বৈরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করলেও তৃতীয় শক্তি দ্বারা দুর্বৃত্তদের লুটপাট, ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এসব বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন করে না। তাই এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। 

বক্তারা আরও বলেন, নিরপেক্ষ সরকার গঠন না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজপথে রয়েছে। সরকার গঠনের পর শিক্ষার্থীরা নিজ ঘরে ফিরবে। তাই অন্য কোনো রাজনৈতিক সংগঠন এই সুযোগ নিতে এলে তাদের পতন করা হবে। 

এ ছাড়াও কোনো ধর্মের প্রতি আঘাত হানার চেষ্টা চালানো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা