× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুপ্রেবশ ঠেকাতে কোস্টগার্ডের টহল জোরদার : আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৫:৫৭ পিএম

অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করার খবর পাওয়া যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তবে এরই মধ্যে মিয়ানমার থেকে নৌকায় সাগরপথে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে ১৯ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী, নয়জন শিশু ও তিনজন পুরুষ রয়েছেন।

বুধবার (৭ আগস্ট) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ থেকে দুই শিশু ও একই সময়ে নোয়াখালীয়াপাড়া সমুদ্রসৈকত থেকে একজন পুরুষ এবং বুধবার বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাটের সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউএনও বলেন, মঙ্গলবার এবং বুধবার ১৯ জনের লাশ করা হয়েছে। আজকের পাঁচ লাশ যেসব এলাকা থেকে উদ্ধার হয়েছে সেসব এলাকায় বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গত ৩ দিনে টেকনাফ সীমান্ত দিয়ে কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নৌকায় করে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা অনেকেই কৌশলে ক্যাম্পে প্রবেশ করলেও বিজিবি সদস্যরা কিছু সংখ্যক আটক করেছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এর প্রেক্ষিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল এবং নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারি বজায় রেখেছে কোস্ট গার্ড। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফ নদী ও সেন্টমার্টিন এলাকায় যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে টেকনাফ, শাহপরিরদ্বীপ, বাহারছড়া, সেন্টমার্টিন ও উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাইস্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, টেকনাফ, শাহপরীরদ্বীপ, বাহারছড়া ও সেন্টমার্টিনে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোন প্রকার পরিস্থিতি মোকাবেলায় এবং জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা