× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়া ইমিগ্রেশনে পুলিশের কর্মবিরতি, যাত্রী পারাপার বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১৬:১৪ পিএম

আখাউড়া ইমিগ্রেশনে পুলিশের কর্মবিরতির কারণে যাত্রী পারাপার বন্ধ। প্রবা ফটো

আখাউড়া ইমিগ্রেশনে পুলিশের কর্মবিরতির কারণে যাত্রী পারাপার বন্ধ। প্রবা ফটো

ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। 

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী ১০০ যাত্রী আটকা পড়েছে।

কুমিল্লার বাসিন্দা ফরিদ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়া জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, দেশের এমন পরিস্থিতিতে গাড়ি ভাড়া দিগুণ দিয়ে সকাল ১০টায় ইমিগ্রেশনে এসে জানতে পারেন পুলিশের কর্মবিরতি চলছে। এ অবস্থায় ভারতে যেতে না পেরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলার বাসিন্দা বিমল রায় বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে এসে ছিলেন গত ৫ দিন আগে। বাংলাদেশের এমন পরিস্থিতি কারণে দেশে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। সে জন্য তিনি ফিরে যাচ্ছেন। কিন্তু ইমিগ্রেশনে এসে দেখেন কোনো কার্যক্রম চলছে না। কবে নাগাদ যেতে পারবে তাও জানে না।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম প্রতিদিনের বাংলাদেশকে জানান, সারা দেশে থানায় হামলা হয়েছে, অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন পুলিশ সদস্যরা। এর ফলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা