হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৩:০৬ পিএম
হিলি ইমেগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা। প্রবা ফটো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্ত দের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সহ নেওয়া হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছেব তল্লাশি।
বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমরা এই চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতায় অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুরে নেওয়া হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্ট ধারী যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়াও সন্দেহ হলেই তাকে করা হচ্ছে তল্লাশি।
তিনি আরও বলেন, আমরা সতর্ক আছি, এই চেকপোস্ট দিয়ে কোনো সন্ত্রাসী বা তালিকা ভুক্তো ব্যক্তিরা ভারতে যেতে পারবে না।