× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে যেতে পারলেন না জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৯:৪২ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ২০:৪৪ পিএম

 আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রবা ফটো

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রবা ফটো

পাসপোর্ট ভিসা সবই ঠিক ঠাক ছিল। কিন্ত দেশ ছাড়ায় নিষেধাজ্ঞার কারণে আগরতলা যেতে দেওয়া হয়নি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে স্ব-পরিবারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েন দেন, ‘আপনাকে যেতে দেওয়া যাবে না। আপনারার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রায় দেড়র ঘণ্টা অপেক্ষা করে শ্যামল দত্ত সেখান থেকে চলে আসেন।’

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টে সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টে আসেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং তার স্ত্রী ও মেয়ে। তিনি কাস্টমস ও বিজিবির কাজ সেরে যান ইমিগ্রেশন কার্যালয়ে। তবে তাকে যেতে দেওয়া হয়নি। পরে তিনি স্ব-পরিবারে ইমিগ্রেশন থেকে চলে আসেন।

সূত্রে আরও জানা যায়, গত রবিবার এ পথে দুই দেশের যাত্রী পারাপার হয়েছে ৩৮২ জন, সোমবার ৩১০ জন ও মঙ্গলবার ৩২৪ জন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, ‘শ্যামল দত্ত স্ব-পরিবারে এসেছিলেন আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাদের আগরতলা যেতে দেওয়া হয়নি। তবে তাদের পাসপোর্ট ভিসা সব ছিল। শ্যামল দত্তের ছিল সাংবাদিক ভিসা ও স্ত্রী এবং মেয়ের ছিল ভ্রমণ ভিসা।

তিনি আরও জানান, এ পথে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। পারাপারের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। গত তিনদিনে শ্যামল দত্ত ছাড়া কোন রাজনৈতিক ব্যক্তি বা কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা