× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিডিএফ-জেএসএস উত্তেজনা, থমথমে রাঙামাটি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৬:৫২ পিএম

মঙ্গলবার দুপুরে কাউখালী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌপথে রাঙামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতা-কর্মীরা। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে কাউখালী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌপথে রাঙামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতা-কর্মীরা। প্রবা ফটো

শেখ হাসিনার সরকার পতনের পর রাঙামাটিতে দুই গ্রুপের উত্তেজনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে টহলে নেমেছে নিরাপত্তাবাহিনী। রাস্তায় থাকা মানুষদের বাসায় যেতে আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মসূচিকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে এই উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌপথে রাঙামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতা-কর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি তারা।

অন্যদিকে, কলেজগেট এলাকায় ইউপিডিএফের নেতা-কর্মীরা অবস্থান নিলে সেখানে জেএসএস নেতা-কর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়। এছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতা-কর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছোঁড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা