চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৯:৫৩ পিএম
ঢাকা মেট্টোপলিটন রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে শিবগঞ্জ পৌর এলাকা- জালমাছমারিতে নুরুলের ও শিবগঞ্জ বাজারে জিল্লারের বাড়িতে আগুন দেয় জনতা।
সরজমিনে দেখা গেছে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে উল্লাসিত মানুষ সৈয়দ নুরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চলিয়েছে। একইসঙ্গে তাদের গঠন করা জিকে ফাউন্ডেশনে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে জিল্লারের বাড়িতে আগুন দেওয়া হলে দুটি মোটরসাইকেল ও গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবরটি শুনেছি। এই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে শিবগঞ্জ এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।