× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর মহানগর আ. লীগের সভাপতি আজমত উল্লাহ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম

বাঁয়ে অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান ও আতাউল্লাহ মন্ডল। ছবি : প্রবা

বাঁয়ে অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান ও আতাউল্লাহ মন্ডল। ছবি : প্রবা

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসাবে পুননির্বাচিত হয়েছেন আজমত উল্লা খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে ‘ভারমুক্ত’ করা হয়েছে। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

মহানগরের সম্মেলন উপলক্ষে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিশাল সমাবেশের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য শেষে কমিটি ঘোষণা দেন। নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে দুপুর ১ টায় সম্মেলন শুরু হয়। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান গোলাপ। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় মহিলা বিয়ষক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের এমপি শামসুন নাহার ভূইয়া বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা