× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় সংঘর্ষে নিহত ৩

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৪:২৫ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম

মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রাব্বী। ছবি : সংগৃহীত

মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রাব্বী। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সদরের রায়নগর গ্রামের ফরহাদ হোসেন ও মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমন শেখ। এ সময় সংঘর্ষে ছাত্র, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-মাগুরা মহাসড়কের ওপর অবস্থান নেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিতে মেহেদী হাসান রাব্বী নিহত হন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ড. অমর প্রসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বেলা ১২টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে সুমন শেখ নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাক্তার সৌমেন সাহা। এদিকে বিকাল ৩টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ফরহাদ হোসেন মারা যান। মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহাসীন উদ্দিন ফকির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা