× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ হয়ে দুইজন নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৩:৫০ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১৫:০৪ পিএম

রবিবার বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া

রবিবার বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া

বগুড়ায় চলমান অসহযোগ আন্দোলনে ‘গুলিবিদ্ধ’ হয়ে দুইজন নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) দুপুরের দিকে শহরের তিন নম্বর রেল গুমটি ও দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মুনিরুল ইসলাম। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মুনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার।

অন্য জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। এছাড়া আরও ৯জন আহত অবস্থায় চিকিৎসাধীন। এদের কেউ গুলিবিদ্ধ আবার অন্য কিছুতে আঘাতপ্রাপ্ত।’

এদিকে, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল বলেন, ‘আমাদের হাসপাতালে দুইজন আহত অবস্থায় ভর্তি হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা