× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহযোগ আন্দোলন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যানচলাচল বন্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১১:২০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যানচলাচল বন্ধ। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যানচলাচল বন্ধ। প্রবা ফটো

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বৃদ্ধরা।

রবিবার (৪ আগস্ট) সকালে মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। 

সকাল সাড়ে ৯ টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয় নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালের দিকে কিছুসংখ্যাক ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এইসব যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখে। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান অবস্থা বিরাজ করছে।

রহমতুল্লাহ নামের এক চাকুরীজীবি বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি। 

সৈকত নামের আরেক যাত্রী বলেন, এক জরুরী কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন,  সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা