× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৮:৩২ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৯:০৭ পিএম

রংপুর গঙ্গাচড়া মডেল থানা।

রংপুর গঙ্গাচড়া মডেল থানা।

রংপুরে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের এক উপপরিদর্শকসহ বেশ কয়েকজন সদস্য। গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিশামত হাবু এলাকায় শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

পরে হামলার ঘটনায় করা মামলায় গঙ্গাচড়া উপজেলার রাজু মিয়া, রোজিনা বেগম, আকতারা বেগম, মাজেদ ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন শনিবার (১৯ নভেম্বর) বিকালে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া থানার এসআই সুজা মিয়া, মোয়াজ্জেম হোসেন, শাহনেওয়াজ, শামসুজ্জামান ও মাহেদুল ইসলাম কিশামত হাবু এলাকার বাসিন্দা ওয়ারেন্টভুক্ত আসামি মাজেদুল ইসলমাকে গ্রেপ্তারের জন্য তার কীটনাশকের দোকানে যায়। মাজেদুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা কিশামত হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে কিশামত হাবুর মঞ্জুম আলী ওরফে মাথা, আজাদ মিয়া, জয়, শাজাহান আলীসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন পথরোধ করে। ‍

 এ সময় আসামি মাজেদুলকে এসআই শাহনেওয়াজ হোসেনের মোটরসাইকেলে করে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এতে পথরোধকারীরা এসআই মোয়াজ্জেমকে বাঁশ, রড, কুড়াল, শাবলসহ বিভিন্ন দেশীও অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসআই মোয়াজ্জেমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত লোহার পাইপ, শাবল, বাঁশ উদ্ধার করা হয়। 

সরকারি কাজে বাধা দেওয়াসহ সরকারি কর্মচারীকে মারপিটের ঘটনায় এসআই সুজা মিয়া গঙ্গাচড়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। 

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা