× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীবরদীতে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম

শেরপুরের শ্রীবরদীতে গরুর মই দৌড় প্রতিযোগিতা দেখতে নানা বয়সি মানুষের ঢল। প্রবা ফটো

শেরপুরের শ্রীবরদীতে গরুর মই দৌড় প্রতিযোগিতা দেখতে নানা বয়সি মানুষের ঢল। প্রবা ফটো

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হলো গরুর মই দৌড় প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটি লংগরপাড়া চরোবন এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকালে মাঠে মই আর গরু নিয়ে হাজির হন প্রতিযোগীরা। চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে ছিল দুজন মইয়েল। অবশেষে বাজে বাঁশি। শুরু হয় প্রতিযোগিতা। গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী খেলাটি দেখতে ঢল নামে নানা বয়সি মানুষের। খেলাটি নিয়মিত আয়োজনেরও দাবি তাদের। খেলায় ১৬টি গরু নিয়ে চারটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

একসময় গ্রামের আনন্দের অংশ ছিল গরুর মই দৌড় প্রতিযোগিতা। কৃষিজীবী ও শ্রমজীবী মানুষরাই খেলার দর্শক এবং আয়োজক ছিল। কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে খেলাটি বিলুপ্তপ্রায়।

তবে নিয়মিত আয়োজন না থাকলেও কমেনি জনপ্রিয়তা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা