টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৯:৩৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ২০:১১ পিএম
প্রতিবাদ মিছিলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের একাংশ। প্রবা ফটো
টাঙ্গাইলে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক দুটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি ও যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে এসব প্রতিবাদ মিছিল বের হয়।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের নেতৃত্বাধীন প্রতিবাদ মিছিলটি টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী।
অন্যদিকে আশরাফুজ্জামান স্মৃতি ও যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপির নেতৃত্বাধীন মিছিলটি শহরের বড় কালিবাড়ী মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।