× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে সহযোগিতা করল পুলিশ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৬:৪৩ পিএম

ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রবা ফটো

ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রবা ফটো

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।

শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে সেখানে পুলিশ, বিজিবি, ডিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান নেন। এসময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছেন। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে তাই আমরা তাদের সহযোগিতা করেছে। পরিস্থিতি এখন শান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা