× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর যা জানালেন নুসরাতের বাবা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ০০:৪১ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১১:২২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম জ্যোতি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম জ্যোতি। ছবি : সংগৃহীত

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়।

নুসরাতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের ছাড়া পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা আবদুল হালিমের সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের দৌলতপুর প্রতিবেদকের।

ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কি না জানতে চাইলে জবাবে আবদুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’ জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছেÑএ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, ‘এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি।’

বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী। গত রবিবার তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা