গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২১:৫২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪ ২১:৫৮ পিএম
আগস্টের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে কালো ব্যাচ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আল-বেলী আফিফার নেতৃত্বে পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুল কবির চন্দন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) উখিংমে, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. আলাউল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাবুল শেখ, সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতি ইউপি চেয়ারম্যান শুকুর আলী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।