× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে বিধবাকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২০:১৭ পিএম

গ্রেপ্তার ইউপি সদস্য মো. মোজাম্মেল। ফাইল ফটো

গ্রেপ্তার ইউপি সদস্য মো. মোজাম্মেল। ফাইল ফটো

মানিকগঞ্জ সদরে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ফাঁড়িরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোজাম্মেল (৩৬) উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ইউপি সদস্য মোজাম্মেলের। বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। এক পর্যায়ে ওই বিধবা বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন মোজাম্মেল।

গত বুধবার রাতে ওই বিধবার বাড়িতে গিয়ে অবৈধ সম্পর্কের চেষ্টা করেন মোজাম্মেল। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে প্রতিবেশী ও আশপাশের লোকজন মোজাম্মেলকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানান। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হাবিল হোসেন জানান, নির্যাতন ও প্রতারণার শিকার ওই নারী বৃহস্পতিবার সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। মামলার পর ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা