× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রঘোনা ফেরিঘাটে দুর্ঘটনা, বন্ধ ফেরি চলাচল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:০৩ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের রাইখালী অংশে একটি বালুবাহী ট্রাক ফেরিতে দুর্ঘটনা ঘটেছে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের রাইখালী অংশে একটি বালুবাহী ট্রাক ফেরিতে দুর্ঘটনা ঘটেছে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের রাইখালী অংশে একটি বালুবাহী ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি চাকা নদীতে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। তবে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাক চালক ও ফেরিতে অবস্থান করা কর্মীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। এতে করে বর্তমানে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বিষয়টির নিশ্চিত করে রাইখালী ইউপি সদস্য মো. নাছের প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনার খবর শুনে আমি খোঁজ নিয়েছি। বর্তমানে ট্রাকটি যেন সম্পূর্ণ নদীতে পড়ে না যায় সেজন্য ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। এই ঘটনার পর থেকে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ। 

তবে চন্দ্রঘোনা ফেরি চলাচল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ট্রাকটি উদ্ধার শেষে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

রাঙামাটি থেকে রাজস্থলী ও বান্দরবান যাওয়ার সময় এই চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি পার হতে হয়। বিভিন্ন সময়ে এই চন্দ্রঘোনা ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এজন্য স্থানীয়রা দীর্ঘদিন একটি ব্রিজের দাবি জানিয়ে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা