× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিম্ন আয়ের মানুষদের খাদ্যসামগ্রী দিলেন মেয়র লিটন

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ২২:০৭ পিএম

নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা। প্রবা ফটো

নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (২৯ জুলাই) বেলা ৩টায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে সাহেব বাজার জিরোপয়েন্টে সাত শতাধিক মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। 

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘সারা দেশে অরাজকতা ও সহিংসতার কারণে নিম্ন আয়ের মানুষ সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করছে, তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।’

বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিলÑ ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহসভাপতি তবিবুর রহমান শেখ, রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষিবিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপদপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল, আশরাফ উদ্দিন খান, আলিমুল হাসান সজল, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাপশন : নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা