× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ঘর থেকে দুই মেয়েসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৪:০২ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৫:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের বিজয়পাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মারা যাওয়া চারজন হলেন সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাতুল বেগম এবং তাদের দুই মেয়ে চার বয়সি ফারিয়া ও দুই বছর বয়সি ফাহিমা।

জানা যায়, সোহাগ মিয়ার নবীনগর বাজারের নিউমার্কেটে রঙমেলা বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকান রয়েছে। তার বাড়ি উপজেলার বগডহর গ্রামে হলেও তিনি তার পরিবার নিয়ে উপজেলা সদরের বিজয়পাড়ায় বসবাস করতেন। 

বিজয়পাড়ার বাসিন্দা সোহাগের প্রতিবেশী উজ্জ্বল ও মনির জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত সোহাগ মিয়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে সোহাগকে ডাকাডাকি করতে থাকেন। অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়রা জানান, কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া বেশ কিছুদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের টাকার চাপে হতাশা থেকে সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’

মরদেহ উদ্ধারের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পুলিশ পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা