× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭ হাজারে বিক্রি হলো ৫ মণের পাখি মাছ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২১:০৪ পিএম

নোয়াখালীতে জেলের জালে ধরা পড়ে ৫ মণ ওজনের পাখি মাছ। প্রবা ফটো

নোয়াখালীতে জেলের জালে ধরা পড়ে ৫ মণ ওজনের পাখি মাছ। প্রবা ফটো

নোয়াখালীতে জেলের জালে ধরা পড়ে ৫ মণ ওজনের বিশাল পাখি মাছ। জেলেরা মাছটি কাঁধে নিয়ে রীতিমত মিছিল করে আনেন ঘাটে। তোলা হয় নিলামে। ১০ হাজার টাকা নিলামে শুরু হওয়া মাছটি শেষে বিক্রি হয় ৪৭ হাজারে।

শনিবার (২৭ জুলাই) বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে মাছটি নিলামে তোলা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার দৌলত খাঁ এলাকার জেলে ইকবাল মাঝি গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছ পান। মাছটি শনিবার বিকালে চেয়ারম্যান ঘাটের ফারুক মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন।

ফারুক মৎস্য আড়তের মালিক ওমর ফারুক বলেন, ‘এত বিশাল মাছ এর আগে হাতিয়ার কেউ দেখেছে কি না আমার জানা নাই। নিলামে মাছটি এনায়েত বেপারী ৪৭ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি দেখে ঘাটে বিশাল শোর চিৎকার পড়ে যায়।’

আল্লাহর দান মৎস্য আড়তের মালিক মো. আকবর হোসেন বলেন, ‘আমার জীবনে এত বড় ‘পাখি মাছ’ দেখিনি। আমাদের এদিকে এই মাছ পাওয়া যায় না। গভীর সাগরে মাছটির দেখা মেলে। আমরা ছবি তুলে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা