× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ৬ কেজির পাঙাশ, ৪ হাজারে বিক্রি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৫:৪০ পিএম

দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ছয় কেজি ওজনের একটি পাঙাশ মাছ চার হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রবা ফটো

দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ছয় কেজি ওজনের একটি পাঙাশ মাছ চার হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ছয় কেজি ওজনের একটি পাঙাশ মাছ চার হাজার টাকায় বিক্রি হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়। 

জানা যায়, বেলায়েত হোসেন নামের এক মাঝি হাতিয়ার মেঘনা নদীতে শুক্রবার রাতে নদীতে জাল ফেলেছিলেন। এসময় জালে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। শনিবার সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে নিয়ে আসলে নিলামে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়। ছয় কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেন চাটখিল উপজেলার বাসিন্দা ফারুক সিদ্দিকী ফরহাদ।

আল্লাহর দান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. আকবর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ছয় কেজি ওজনের একটি পাঙাশ মাছটি নিলামে চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা ফারুক সিদ্দিকী ফরহাদ চার হাজার টাকায় কিনে নেন। নদীতে ইলিশ নাই বলা যায়। সাগরে মাছ পাওয়া যায় তবে বেশিরভাগ ছোট ছোট ইলিশ।

চাটখিল উপজেলার বাসিন্দা ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, ইলিশ মাছ কেনার জন্য চেয়ারম্যান ঘাটে এসেছি। ইলিশের দাম বেশি। মাছও কম। আমি নিলামে মাছটি চার হাজার টাকায় কিনেছি। নদীর পাঙাশের স্বাদ ভালো এবং চাহিদা আছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি জেলেরা বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। এছাড়াও মাত্র সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আশা করি জেলেরা সামনে ইলিশ পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা