× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে নাশকতা, নাসিক কাউন্সিলর আটক

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৭:০৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান। ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান। ফাইল ফটো

নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া নাশকতায় তার সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে।’

ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর আবারও তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন।

স্থানীয় বিএনপি জানিয়েছে, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্যসচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মো. মাসুদুজ্জামান মন্টুকে সভাপতি ও মো. মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ৪৬ নম্বর সদস্য পদে রয়েছেন ইসরাফিল প্রধান।

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এমপি শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগ দেন ইসরাফিল প্রধান। তিনি তখন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তখন তিনি বিএনপির সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপির বেশ কয়েকটি নাশকতার মামলায় আসামি ছিলেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাভোগও করেছেন একাধিকবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা