× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে ট্রলার-স্পিডবোট ডুবি

খুঁজতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর ভেসে এল লাশ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৪:৫০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৪:৫৬ পিএম

খুঁজতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর ভেসে এল লাশ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ মিলেছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে লাশগুলো টেকনাফ উপকূলে ভেসে আসে। এ ঘটনায় নুর মোহাম্মদ সাগর নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মৃতরা হলেন মো. ইসমাইল ও মো. ফাহাদ। ইসমাইল ট্রলারের যাত্রী ছিলেন। আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের খুঁজতে গিয়ে স্পিডবোট ডুবে নিজেও সাগরে নিখোঁজ হন। ট্রলারডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

গত বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামে একটি ফিশিং ট্রলার ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১২ জেলে ও যাত্রীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা সেন্টমার্টিন ঘাট থেকে যাওয়া কয়েকটি ফিশিং ট্রলার, সার্ভিস বোট ও স্পিডবোটে করে গিয়ে এ উদ্ধার তৎপরতা চালায়। ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোটও সাগরে ডুবে যায়। এতে নিখোঁজ হন আরও দুজন।

দুই দিন পর নিখোঁজ তিনজনের মধ্যে আজ দুজনের লাশ উপকূলে ভেসে এলো। এখনও নিখোঁজ রয়েছেন নুর মোহাম্মদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা