× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চল

‘ভোগান্তির’ রিচার্জে রাজস্ব আদায় ২৩ কোটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৪ ২০:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। এতে পিডিবির প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন চট্টগ্রামের অন্তত ২ লাখ ১০ হাজার গ্রাহক। তবে এসব গ্রাহকদের ভোগান্তি ঠেকাতে পিডিবির বিতরণ কার্যালয়গুলোতে গত চার দিনে রিচার্জ সেবা দিয়ে প্রায় ২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে পিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চল। 

পিডিবি ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, পিডিবি দক্ষিণাঞ্চলের আওতাধীন রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি)। এই পাঁচ জেলায় প্রি-পেইড মিটারের আওতাভূক্ত রয়েছে অন্তত ১০ লাখ গ্রাহক। পিডিবির এসব প্রি-পেইড গ্রাহকের মধ্যে প্রায় আড়াই লাখ গ্রাহক মিটারে টাকা ঢুকাতে না পেরে চরম বেকায়দায় পড়েন। 

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় গত শনিবার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টানা চার দিন ইন্টারনেট সংযোগ না থাকায় প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করতে না পারায় পৃথক পৃথকভাবে চরম সমস্যার সম্মুখীন হন। বিদ্যুতের এসব প্রি-পেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় অনেক গ্রাহক মিটারের সিস্টেম অনুসারে ইমার্জেন্সি ব্যালেন্স নেন। সেই ইমার্জেন্সি ব্যালেন্স ও শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে শঙ্কায় পড়েন লাখো গ্রাহক। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় গত শনিবার থেকে বিতরণ কার্যালয়গুলোতে রিচার্জ সেবার আওতা বাড়ানো হয়। 

এ প্রসঙ্গে পিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের সহিংস ঘটনার পর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের গ্রাহকেরা মিটারে রিচার্জ করতে পারছিলেন না। এ সময় যেসব মিটারে ব্যালেন্স শেষ হয়েছিল। সেসব মিটারে অনলাইনে রিচার্জ করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এরূপ গ্রাহকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আমরা প্রত্যেক জেলা ও উপজেলার সাবস্টেশনগুলোতে রিচার্জ সেবার আওতায় নিয়ে আসি। প্রত্যেক গ্রাহকদের মিটারে রিচার্জের সুবিধা দেওয়া হয়। 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরও বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের সাব স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন সেবা দিয়েছেন। এই চার দিনে ২ লাখ ১০ হাজার গ্রাহকদের মিটার রিচার্জের সুবিধা দেওয়া হয়। এই চার দিনে রিচার্জের মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা