× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের পেকুয়া

জোয়ারের পানিতে রাস্তা ভেঙে দুর্ভোগ

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের উজানটিয়া এলাকায় পূর্ণিমার জোয়ারে ভেঙে পড়া রাস্তা। প্রবা ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের উজানটিয়া এলাকায় পূর্ণিমার জোয়ারে ভেঙে পড়া রাস্তা। প্রবা ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের উজানটিয়া এলাকায় পূর্ণিমার জোয়ারে রাস্তা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে উজানটিয়া এলাকায় বন্যার শঙ্কা এবং এলাকাবাসীর মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। 

গত সোমবার জোয়ারে প্লাবিত হয় উজানটিয়া এলাকা। এ সময় উজানটিয়া মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি ও ধারিয়াখালী এলাকার রূপাই খাল ঘেঁষে চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে যায়। এ নিয়ে রাস্তা পারাপার ও চলাচল করতে গিয়ে সমস্যায় পড়েছে এলাকাবাসী। এ ছাড়া গতকাল মঙ্গলবার থেকে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ধারিয়াখালী এলাকা। 

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির প্রায় ২০ ফুট ভেঙে গেছে। এ নিয়ে উপজেলার উজানটিয়ার সঙ্গে মগনামা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এলাকাবাসী একাধিক নৌকার মাধ্যমে রাস্তা পারাপার ও চলাচল করছে। জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় প্লাবিত হয়েছে সোনালী বাজার, মটকা ভাঙ্গা, ছেরাইঙ্গা ঘোনাসহ বেশ কিছু এলাকা। 

স্থানীয় বাসিন্দা ইউসুফ বলেন, ‘রাস্তাটি বারবার ভেঙে যায়। গত বছর ঘূর্ণিঝড়ের সময়ও রাস্তাটি ভেঙে গিয়েছিল। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি।’ তিনি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটির টেকসই মেরামতের অনুরোধ জানান। 

গতকাল উজানটিয়া এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস, জেলা পরিষদ সদস্য এইচএম শওকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম চৌধুরী এবং মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে পানি অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে স্থায়ীভাবে স্লুইসগেট নির্মাণ করে রাস্তা মেরামত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা