× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ লুট করে ঘের দখল, প্রতিবাদ করায় মেরে ফেলার হুমকি

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১৫:৫০ পিএম

মাছ লুট করে ঘের দখল, প্রতিবাদ করায় মেরে ফেলার হুমকি

পূর্ব শত্রুতার জেরে বাগেরহাটের মোংলায় এক ব্যবসায়ীর মাছ লুট ও ঘের দখল করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় ঘেরের মালিককে খুন করে ঘেরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এমন অভিযোগ তুলে নয়জনকে আসামি করে বুধবার (২৪ জুলাই) মোংলা থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী মোস্তফা ফকির।

অভিযোগকারী মোস্তফা ফকির মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মাঠ এলাকার বাসিন্দা। তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী।

এজাহারে তিনি বলেন, উপজেলার মিঠাখালী ইউনিয়নের খোনকারের বেড় মৌজায় দুই একর ৯ শতক জমি দখল নিতে পার্শ্ববর্তী জাকির শেখ, মেহের আলী শেখ, আসলাম শেখ, রিয়াদ শেখ, গাউচ শেখ, দাউদ শেখ, শাহ আলম শেখ, মোকছেদ আলী ও আতিয়ার মোল্লা দীর্ঘদিন পাঁয়তারা করে আসছে। গত ২২ জুলাই আমার ওই জমিতে মাছের ঘের কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় তারা। এ সময় তাদের বাধা দিলে আমাকে খুন করে মাছের ঘেরে ভাসিয়ে দেবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্তরা মোস্তফা ফকিরের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মাছের ঘেরে তারা দখলে গেছেন। মোস্তফা ফকির তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় চটেরহাট পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে মামলা রুজু করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা