× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সহায়তা পেল অটোচালক, তৃতীয় লিঙ্গ ও নিম্নআয়ের মানুষ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৪:৫১ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১৪:৫৪ পিএম

বুধবারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল অটোচালক, তৃতীয় লিঙ্গ ও নিম্নআয়ের মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেন। প্রবা ফটো

বুধবারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল অটোচালক, তৃতীয় লিঙ্গ ও নিম্নআয়ের মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেন। প্রবা ফটো

চলমান সহিংসতায় কারফিউতে নোয়াখালীতে আয়হীন অটো রিকশাচালক, তৃতীয় লিঙ্গ ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।  বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল এসব উপহার বিতরণ করেন।

জানা গেছে, কারফিউর প্রভাব পড়েছে সর্বত্র। এতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর শ্রমিক, নিম্নআয়ের মানুষ আয়-রোজগারহীন হয়ে পড়েছে। তাই চলমান সহিংসতায় কারফিউতে নোয়াখালীতে আয়হীন অটো রিকশাচালক, তৃতীয় লিঙ্গ ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তায় উদ্যোগ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এতে কর্মহীন ৬ শতাধিক মানুষকে নগদ অর্থ ও প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে চাল বিতরণ করেছেন।  এসব সহায়তা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গ ও আয়হীন মানুষরা।

তৃতীয় লিঙ্গের রোকেয়া আক্তার বলেন, ‘মানুষ আমাদের সহায়তা দেয় না। আমরা ঘর থেকেও বের হতে পারি না। এমন কঠিন সময়ে আমাদের চাল উপহার দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

রিকশাচালক বাবর আলী বলেন, মানুষ ঘর থেকে বের হয় না। তাই আমাদের ভাড়াও নাই। এসবের কারণে অনেক কষ্টে ছিলাম। আজ মেয়র সাহেব আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন সেইজন্য উনাকে ধন্যবাদ জানাই।’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব চাল ও নগদ অর্থ প্রায় ৭০০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।  আয়হীন মানুষের পাশে দাঁড়াতে এটা আমাদের সামান্য আগামী দিনে মুচি, নরসুন্দরসহ অন্যান্যদের মাঝে সহায়তা বিতরণ করা হবে। চেষ্টা। দেশের অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত  এমন ধারা অব্যাহত থাকবে।’

বিতরণ অনুষ্ঠানে প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর ফখরুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা