বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৩:১৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে রুমার সাতকত পাড়ায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাইকত পাড়ায় দুই কেএনএফ সদস্য নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা কেএনএফের সদস্য বলে জানতে পেরেছি।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও অন্যান্য ঘটনায় চার থানায় ২৫টি মামলা হয়েছে। তার মধ্যে রুমা থানায় ১৫টি, থানচি থানায় ৬টি, রোয়াংছড়ি থানায় ৩টি এবং বান্দরবান সদর থানায় ১টি। এই ২৫টি মামলায় এখন পর্যন্ত ১১৬কে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রুমা থেকে ৯৩ জন নারী (২৪ জন), থানচি থেকে ১০ জন (নারী দুজন), রোয়াংছড়ি তেকে ১০ জন এবং বান্দরবান সদর এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, যৌথবাহিনীর এই অভিযান সমন্বয় করেছেন সেনাবাহিনী। অভিযানে কেএনএফের সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।