× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ, পরে আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৪ ২০:৫৩ পিএম

নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ, পরে আটক

মিয়ানমার থেকে ট্রলারে করে বঙ্গোপসাগর অতিক্রম করে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলে এলে বুধবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের আটক করেন।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নোয়াখালীপাড়ার ঘাটে এসে ওই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেয়ারম্যান আরও বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।

আটক রোহিঙ্গারা হলেন আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী ওমমুল কাইর, একরামের ছেলে মোফশ্শর এবং আবু বক্করের স্ত্রী শাহনাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওই পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়াও হচ্ছে।

একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ছমি উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা