× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৬:৩৫ পিএম

কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ সংঘর্ষ হয়।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তুহিন কাজী ও খোকন সিকদারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৩ জুলাই সকালে তুহিন কাজীর লোকজন খোকন সিকদারের সমর্থক কাশিয়ানী ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর মেম্বারের ঘরবাড়ি ভাঙচুর করে।

এর জের ধরে বেলা ১২ টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় ৫টি ঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারাত্মক আহত ৬ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা