× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা এক যুবকের পরিচয় মিলেছে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২৩:১৬ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ২৩:২০ পিএম

অস্ত্রহাতে যুবকের নাম ফিরোজ আলম বলে জানান স্থানীয়রা। ছবি : ভিডিও থেকে নেওয়া

অস্ত্রহাতে যুবকের নাম ফিরোজ আলম বলে জানান স্থানীয়রা। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে অস্ত্র উঁচিয়ে গুলি চালানোর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। যেখানে এক যুবককে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার পথে কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায়। ওই যুবকের পরিচয় জানা গেছে।

ওই যুবকের নাম ফিরোজ আলম। সে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ও ২০১৩ সালের জুলাই মাসে অস্ত্রসহ দুইবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মহানগর যুবলীগের একাধিক নেতা ছবিটি ফিরোজ আলমের বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এক সময় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ফিরোজ আলম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দিদারুল আলমের অনুসারী বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা