× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশ্রয়ণ প্রকল্পের পাশে শেখ রাসেল শিশুপার্ক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম

আশ্রয়ণ প্রকল্পের পাশে শেখ রাসেল শিশুপার্ক

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

উদ্বোধন শেষে ইউপি সদস্য মো. শাহ আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘স্থানীয়রা পার্কটি রক্ষণাবেক্ষণ করলে এটি টিকে থাকবে। এলাকাটির আরও উন্নতি হবে।’ পরে তিনি শিশুদের মাঝে উপহার হিসেবে চকলেট বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার সারা দেশে প্রতিটি ইউনিয়নে একটি করে শিশুপার্ক নির্মাণ করা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ফেনীতে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে মুহুরী নদীর পাড়ে আশ্রয়ণ প্রকল্প এলাকায় ১৭ লাখ টাকা ব্যয়ে শিশুপার্কটি নির্মাণ করা হয়েছে। পার্কটিতে প্রাথমিক পর্যায়ে ১১টি রাইড সংযুক্ত করা হয়েছে। এতে শিশুদের বিনোদন ও খেলাধুলা মনোযোগী হয়ে উঠবে। এখানে আশ্রয়ণ প্রকল্পে ৬৮টি পরিবারের শিশুদের পাশাপাশি আশপাশের এলাকায় শিশুরাও বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবে। এ পার্কটি নদীর পাশে অবস্থিত হওয়ায় মনোরম পরিবেশ রয়েছে।

ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার বাস্তবায়নে শিশুদের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ও খেলাধুলা মনোযোগী করে গড়ে তুলতে সদর উপজেলায় এই প্রথম ৫০ শতক জায়গার ওপর শিশুপার্কটি তৈরি করা হয়েছে। পার্কটি নির্মাণে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, সদর ইউএনও মোহাম্মদ হুমায়ুন রশিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতার কারণে দ্রুত সময়ে এটি চালু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা