× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৪:৫০ পিএম

‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসচর্চা কেন্দ্রিক অনলাইন প্ল্যাটফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান। ২০১৬ সালের ১৬ জুলাই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সংগ্রাহক ও তরুণ গবেষক গিরিধরের হাত ধরে ব্যক্তিগত সংগ্রহের ১০ হাজার ছবি ও পেপার কাটিং নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাশ্রমে গড়া এই প্রতিষ্ঠান। তথ্যসমৃদ্ধ দেশ ও জ্ঞানমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এখন সারা দেশে বেশ জনপ্রিয়।

গিরিধর জানান, ছোটবেলায় বাবার কাছ থেকে সংরক্ষণের প্রতি আকর্ষণ তৈরি হয়। পরে পারিবারিক সংগ্রহের কিছু ছবি, পেপার কাটিং ও অ্যান্টিক সংগ্রহ দিয়ে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’। 

গিরিধর বলেন, ‘দুষ্প্রাপ্য ছবির মাধ্যমে তুলে ধরা হয় দেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি ও কৃষ্টিকে। শুরুর দিকে মাত্র ১০ হাজার সংগ্রহ সংখ্যা নিয়ে যাত্রা শুরু করি। পরে সংগ্রহ সংখ্যা বাড়াতে অবলম্বন করি বিভিন্ন উপায়।’ 

দেশব্যাপী দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, সেগুলো চর্চা, গবেষণা, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণ করেন তারা। সময়ের সঙ্গে বেড়েছে কাজের পরিধিও। বর্তমানে প্রতিষ্ঠানটির সংগ্রহে বিস্তারিত তথ্যসহ রয়েছে প্রায় ৮০ হাজার দুষ্প্রাপ্য ছবি ও দলিলাদি। শুধু তাই নয়, সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন সেবাপ্রদানও করেন তারা।

দেশব্যাপী ইতিহাস, সংস্কৃতি নিয়ে সৃষ্টিশীল কাজের প্রসার বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন সেবাও প্রদান করে প্রতিষ্ঠানটি। সেবাপ্রদানের ভেতর তথ্য, ছবি, ভিডিও, দলিল, দস্তাবেজ, নথি, পত্রিকা সরবরাহ, হারানো বন্ধু, পরিবার, স্বজনকে খুঁজে পেতে সহায়তা, গবেষকদের সহায়তা প্রদান ও তথ্যসূত্র সরবরাহ ইত্যাদি উল্লেখযোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’-এর মোট ফলোয়ার সংখ্যা প্রায় ১৭ লাখ ৫০ হাজার। সারা দেশে রয়েছে অসংখ্য কন্ট্রিবিউটর। প্রতি মাসে শুধু অনলাইনেই তাদের রিচ/পাঠক সংখ্যা প্রায় পাঁচ থেকে দশ কোটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা