× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৪:২৭ পিএম

বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) এক ঘণ্টা ধরে এই অবরোধ চলার একপর্যায়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলাদুননবী বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে শজিমেক এর শিক্ষার্থীরা বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এরপর তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

ইনচার্জ পরিদর্শক মিলাদুননবী বলেন, শিক্ষার্থীরা এক ঘণ্টা অবরোধ করার পর তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গতকাল রাত ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি ঘণ্টাব্যাপী চলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা