× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলন

বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ : আহত চার শিক্ষার্থী

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১১:৪৬ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১২:৪১ পিএম

বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ : আহত চার শিক্ষার্থী

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন,  অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তাফসির বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা যে সড়ক আছে সেটি অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা দুজনেই আহত হই। এ ছাড়া আরও দুজন আহত হয়েছে।’

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ‘আহত হয়েছে কি না এ ব্যাপারে জানা নেই। এখন কলেজ ক্যাম্পাস শান্ত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা